ঈশ্বরগঞ্জ( ময়মনসিংহ) প্রতিনিধি-
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব ১৭ খেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ ও ক্রীড়া সংস্থার উদ্যোগে শেখ রাসেল মিনি স্ট্রেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হাফিজা জেসমিন। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন তারুন্দিয়া ইউপি বনাম সরিষা ইউপি।
৭দিন ব্যাপি ওই টুর্নামেন্টে ১১ইউপি ও পৌরসভা অংশ নেবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহাবুবুল আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, প্রাণি সম্পদ কমর্কতা আবু সাদাত মো: সায়েম, উপজেলা ইঞ্জিনিয়র তৌহিদ আহাম্মেদ, ওসি মোস্তাছিনুর রহমান, আ আলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদি, সরিষা ইউপি চেয়ারম্যান একরাম হোসেন ভুঞা, তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ রানা, প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com