স্টাফ রিপোর্টার:
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাসুদ (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার (১৬ মে) দুপুরে বিমানবন্দর এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাসুদ পেটের ভেতরে করে ইয়াবা ট্যাবলেট বহন করছিল বলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তাকৃত মাসুদ চাঁদপুরের রুহুল আমিন খানের ছেলে।
এপিবিএন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, রবিবার (১৫ মে) রাত ১১টা ৫০মিনিটে বিমান বন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাসুদ স্বীকার করেছেন যে- পাচারের উদ্দেশ্যে তিনি পেটের মধ্যে ইয়াবা বহন করছিলেন। টয়লেটে গিয়ে তিনি ৪ হাজার ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেট বের করে নিয়ে আসেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com