প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ১১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২২, ৯:১৬ অপরাহ্ণ
বিদ্যুৎস্পৃষ্ঠে মৃত্যুর পর গাছেই ঝুলছিল গাছকাটা শ্রমিকের মরদেহ, নামাল ফায়ার সার্ভিস

ময়মনসিংহের ভালুকায় ডাল কাটতে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টর রাজেন্দ্র রবিদাস (৪০) নামে এক দিনমজুর মারা গেছেন। পরে খবর ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।
নিহত রাজেন্দ্র রবিদাস উপজেলার বিরুনীয়া মোড় জুগিপাড়া এলাকার হাটিমুল রবিদাসের ছেলে সে গাছ কাঁটার শ্রমিকের কাজ করত।
সোমবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ধীতপুর ইউনিয়নের দক্ষিন ধীতপুর রাজশাহিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, রাজেন্দ্র রবিদাস গাছ কাঁটার শ্রমিকের কাজ করত। ঘটনার দিন দুপুরে ৪০০ টাকা চুক্তিতে সুরুজ বাঙ্গালীর গাছের ডাল কাটতে গাছে উঠেন। ডাল কাটার শেষ পর্যায়ে গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং সে সেখানেই ঝুলে থাকে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা গাছে উঠে মরদেহ উদ্ধার করে।
ভালুকা ফায়ারসার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. কামরুজ্জামান বলেন, দুপুর আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর মরদেহ থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com
স্বত্ব © ২০২২, দুর্নীতি বার্তা