ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাড়ে ১৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় গাঁজা ছাড়াও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ১টি মোটরসাইকেল ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটকরা হলেন, কুমিল্লার লাকসামের আউশপাড়া এলাকার হারুনুর রশিদ মজুমদারের ছেলে মো. ফয়সাল (৩২), একই এলাকার আব্দুল হাকিম মজুমদারের ছেলে মোশারফ মজুমদার (৪০) ও বরিশালের গৌরনদীর নলচিড়া এলাকার ইউনুস খলিফার ছেলে আলামিন খলিফা (৩২)।
ফরিদপুর র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিনজন পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন জব্দকৃত প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে ফরিদপুর মহাসড়ক ব্যবহার করে গাঁজার চালান নিয়ে ফরিদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে। পরে গোপন সংবাদে র্যাব-৮ এর একটি টিম তাদের আটক করে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com