Durnitibarta.com
ঢাকারবিবার , ২ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি বার্তার প্রতিষ্ঠা বার্ষিকীতে ড. ইদ্রিস খানের শুভেচ্ছা

প্রতিবেদক
Khairul Islam Alamin
অক্টোবর ২, ২০২২ ১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

পহেলা অক্টোবর দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল দুর্নীতি বার্তা ডটকমের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী।পাঠক প্রিয় দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক, জমিয়াতুল মোদার্রেছীন ময়মনসিংহ জেলার সভাপতি, মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ, স্বর্ন পদক প্রাপ্ত শিক্ষক ড. মোঃ ইদ্রিস খান দুর্নীতি বার্তা-এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দুর্নীতি বার্তা ডটকমের দুর্নীতি বার্তা ৭ বছর পদার্পণে পাঠক, পৃষ্ঠপোষকসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। দেশের অগ্রযাত্রার সহযোগি দুর্নীতি বার্তা ডটকম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকশের মাধ্যমে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনায় উদ্দীপ্ত হয়ে দুর্নীতি বার্তা ডটকম ২০৪১ সালের উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের তাদের ভূমিকা অব্যাহত রাখবে- এ প্রত্যাশা রাখি।

মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন কে বাস্তবায়ন করেছেন। ফলে, সংবাদ পাঠে অনলাইন নিউজ পোর্টলসমূহের উপর পাঠকের নির্ভরশীলতা দিনদিন যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি বৃদ্ধি পাচ্ছে অনলাইন নিউজ পোর্টলসমূহের দায়িত্ব ও দায়বদ্ধতা। দুর্নীতি বার্তা ডটকম সংবাদমাধ্যমে নীতি ও নৈতিকতাকে অনুসরণের মাধ্যমে সে দায়িত্ব ও দায়বদ্ধতাকে যত্নের সাথে পালন করবে বলে আমি বিশ্বাস করি।

সত্যনিষ্ঠ ও উন্নয়মুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে শিল্প-সাহিত্য মনস্ক, ইতিহাস নির্ভর, বঙ্গবন্ধুর চেতনায় বলিয়ান সচেতন জাতি গঠনে দুর্নীতি বার্তা ডটকম অতীতের মত আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করবে- এ শুভকামনা রইলো। দুর্নীতি বার্তা ডটকমের উত্তরোত্তর সফলতা কামনা করি।