Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে উৎসব মূখর পরিবেশে দুর্গা প্রতিমা বিসর্জন

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ৬, ২০২২ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ফারুক মিয়া (জামালপুর) দেওয়ানগঞ্জ:

৫ অক্টোবর সন্ধ্যায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় উৎসব মুখর পরিবেশ ও প্রসাশনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দূর্গা প্রতিমা বিসর্জন শেষ হয়েছে। সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গা পূজা। এবার উপজেলায় ১৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

পৌর এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদের পৌর শহরের ৮টি পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। ১১টি প্রতিমা যমুনা, জিঞ্জিরাম নদীতে বির্জন হয়। এর পূর্বে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে দেবী দুর্গাকে বিদায় জানায় ভক্তরা। দেবী বিদায়ের আগে মন্ডপগুলোতে সিঁদুর খেলায় অংশ নেন ভক্তরা।বিসর্জনের সময় দেওয়ানগঞ্জ মডেল থানা প্রশাসন কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা,দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর,পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু,ফায়ার সার্ভিসের ইনচার্জ মো:কামরুজ্জামান সহ আনসার সদস্যরা।