আসিফ খন্দকার, (জামালপুর) বকশিগঞ্জ:
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বকশীগঞ্জ উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এমকে এইচ মুনিম, উপজেলা আওয়ামী লীগের নেতা সাকা, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতিসহ বকশীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জি এম ফাতিউল হাফিজ বাবু ছিলেন।

