দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদী থেকে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ মাছ ধরার অপরাধে তিন জনকে আটক করেছে বাহাদুরাবাদ ঘাট নৌ থানা পুলিশ। এসময় নৌকা, ইলিশ মাছ ও কারেন্ট জাল উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার (১৭ আগষ্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে যমুনা নদীর চরমাগুরিরহাট এলাকায় অভিযান পরিচালনা করে বাহাদুরাবাদ ঘাট নৌ থানা পুলিশ।এসময় উপজেলার চরমাগুরিরহাট এলাকার মৃত- রহম আলী ছেলে আজগর আলী(৩৫), সাইদুর রহমানের ছেলে গাজিউর রহমান (৩০), ইউনুস আলীর ছেলে সোনাহার (৪০) কে আটক করা হয়। তাদের কাছ থেকে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময়ে তাদের ব্যবহৃত একটি ইঞ্জিনযুক্ত কাঠের তৈরী নৌকা, দুই কেজি মাছসহ নদীতে পাতানো অবস্থায় অনুমান ৫শ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
বাহাদুরাবাদ ঘাট নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্নীতি বার্তাকে জানান, আটককৃত আসামীদের দেওয়ানগঞ্জ থানায় পাঠানো হয়েছে, জব্দকৃত মাছ পচনশীল হওয়ায় স্থানীয় ইদ্রিসিয়া দারুল উলুম মাদ্রাসায় দান করা হয়েছে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com