কিশোরগঞ্জের হোসেনপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
হোসেনপুর-গফরগাঁও সড়কের ব্রহ্মপুত্র সেতুতে বৃহস্পতিবার এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত কিশোরের নাম রফিকুল ইসলাম। সে উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ধনকুড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আহত কিশোরের নাম এনামুল হক। সে উপজেলার সাহেদল ইউনিয়নের ঠাডারকান্দা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com