হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের সিমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হালুয়াঘাট থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির যৌথ আয়োজনে থানা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে থানা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যাপক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে ও হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা, হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর দিপা বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, ওসি (তদন্ত) ইমরান আল হোসাইন, উপজেলা উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো.আব্দুর রশিদ, মোরশেদ আনোয়ার খোকন, সদস্য বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য কাঞ্চন কুমার সরকার, আছমাউল হোসনা শিমুল, চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়ারিছ উদ্দিন সুমন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিকদলের নেতৃবৃন্দ।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com