
মোঃরফিকুল্লাহ চৌধুরী মানিক হালুয়াঘাট প্রতিনিধিঃ
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরের জয়িতা চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় হালুয়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃশাহিনুজ্জামান খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম সেবা)।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আবদুর রশিদ, ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ওয়ারিছ উদ্দিন সুমন, জুগলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ছামাদুল ইসলাম সহ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
পরে শতাধিক গ্রাম পুলিশ সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com