ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ ভালুকা মডেল থানার ভিতরে এক উপ-পরিদর্শক (এসআই) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। নিহত উপ-পরিদর্শকের (এসআই) নাম হুমায়ুন কবির। তিনি ভালুকা থানায় কর্মরত ছিলেন। বুধবার (৮ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে থানার দু'তলার (ব্যারাক) একটি কক্ষে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করে। ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কেন আত্মহত্যা করেছে বিষয়টি এখনো জানা যায়নি। উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com