Durnitibarta.com
ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে ইউপি সদস্যের উপর দুর্বৃত্তের হামলা

প্রতিবেদক
Khairul Islam Alamin
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

নিজেস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য আবুল বাশারের ওপর অর্তকিত হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এসময় স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আবুল বাশার উপজেলার উচাখিলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য।

স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার বিকেলে উচাখিলা স্কুল এন্ড কলেজের সামনে কিছু লোকজন হঠাৎ করে মেম্বার আবুল বাশারের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে আহত করে চলে যায়। হামলাকারীরা ওই ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিমের বাড়ির কাছের বলে সুত্র জানায়।

আরও পড়ুন==>>>>

ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সালিশে নারী ইউপি সদস্যকে জুতাপেটা করার ঘটনায় ইউপিঃ চেয়ারম্যানের নামে মামলা

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নারী সদস্যের চুলের মুঠি ধরে জুতাপেটা করার অভিযোগ

 

নিজের পরিষদের মেম্বারকে দুর্বৃত্তরা মারধর করা সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, এসময় আমি পরিষদেই ছিলাম  খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের জিজ্ঞেস করি কিন্তু তারা কেউ হামলাকারীদের চিনতে পারেনি বলে জানান। তিনি আরও বলেন, হামলাকারী চিহ্নিত হয় হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে গত ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার ওই ইউনিয়নের নারী সদস্য রোকসানা লাঞ্ছিত ও মারধরের শিকার হন। বিষয়টি নিয়ে চেয়ারম্যানকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এমন ঘটনার প্রায় ছয়দিন পর আরেকজন ইউপি সদস্য মারধরের শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে আলোচনা-সমালোচনা হচ্ছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, ইউপি সদস্যের ওপর হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।