রফিকুল্লাহ চৌধুরী মানিক হালুয়াঘাট প্রতিনিধিঃ
১১ বছরের শিশুকে র্ধষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জুলহাস (৪০) কে গ্রেফতার করছে ময়মনসিংহের হালুয়াঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) র্যাব ও পুলিশের একটি আভযানিক দল রাজধানীর কমলাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ তথ্যটি নিশ্চিত করেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত র্কর্মর্কতা (ওসি) মো. শাহীনুজ্জামান খান।
গ্রেফতারকৃত জুলহাস হালুয়াঘাট উপজেলার বাহিরশিমুল গ্রামের চকেরকান্দা এলাকার আঃ রশিদের পুত্র।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বিগত ২০১৮ সালে ১১ বৎসরের এক শিশুকে র্ধষণের অভিযোগে ভিকটমের মা বাদী হয়ে তার বিরুদ্ধে রাজধানীর ভাষানটেক থানায় ১টি র্ধষণ মামলা দায়ের করেন।
এ মামলায় একবার গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পায় জুলহাস। র্দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে জুলহাসের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা এবং ৫০ হাজার টাকা র্অথদন্ড দনে আদালত । রায়ের পর থেকে সে পলাতক জীবন-যাপন করে আসছিল। এছাড়াও হালুয়াঘাট থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়ছেে জানা যায়।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মো. শাহীনুজ্জামান খান জানান, ডিএমপির ভাষানটেক থানায় করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জুলহাস কে রাজধানী থকেে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com