আবদুল কাদিরঃ
ময়মনসিংহের ফুলপুরে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার মৃত গোলাম জামালের ছেলে রমজান আলী (২৪) ও ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সুনীল ঘোষের ছেলে জয়ঘোষ(২১)।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) ভোররাতে ফুলপুল বাসস্টেন্ডে শামীম এন্টারপ্রাইজের একটি বাসে অভিযান চালিয়ে গাঁজা জব্দ করা হয়।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল্লাহ আল মামুন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, যে চট্রগ্রাম থেকে শেরপুরগামী শামীম এন্টারপ্রাইজের একটি গাড়িতে করে বিপুল পরিমাণ মাদক আনা হচ্ছে। এমন সংবাদ পেয়ে ভোররাতে ফুলপুর বাসস্টেন্ডে চট্রগ্রাম থেকে শেরপুরগামী শামীম এন্টারপ্রাইজের বাসে তল্লাশী চালিয়ে দুই মাদক কারবারীসহ ২০ কেজি গাজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com