আবদুল কাদির ঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে গ্রাম-পুলিশের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল)দুপুরে ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ফুলপুর থানা প্রাঙ্গণ থেকে প্রধান অতিথি হিসেবে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
ফুলপুর থানার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে চাল (সিদ্ধ ও আতপ), ডাল, পিয়াজ, লুঙ্গী,শাড়ী, চিনি,আলু, সেমাই ও কাপড়সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, ৭২ জন গ্রাম পুলিশের হাতে পুলিশ সুপারের এসব ঈদ সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়েছে।
এতে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ছাড়াও ওসি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ সুপার ফুলপুর সার্কেল দীপক চন্দ্র মজুমদার,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের, ফুলপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com