জাহাঈীর আলম, বিশেষ প্রতিনিধি ।। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তি দান ও বিদেশে চিকিৎসা প্রদানের দাবিতে ময়মনসিংহে জাতীয়তাবাদী আইনজীবীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার (১১অক্টোবর) দুপুরে আদালত এলাকার শহীদ এড. সৈয়দ নজরুল ইসলাম ভবনের সামনে ইউনাইটেড ল ইয়ার্স ফ্র্রন্ট ময়মনসিংহ জেলা শাখার এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (ময়মনসিংহ বিভাগ) এড. নুরুল হকের সভাপতিত্বে এবং এড. রেজাউল করিম চৌধুরী ও এড. মাসুদ তানভীর তান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ জেলা বারের সভাপতি এড. প্রফেসর এমএ বারী। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা বারের সহ-সভাপতি এড. আনোয়ার আজিজ টুটুল, সিনিয়র এড. আঃ হান্নান, এডভোকেট সাজ্জাদুর রহমান আকন্দ নয়ন, গণফোরাম নেতা এড. রায়হান, এডভোকেট আরিফুল ইসলাম সোহাগ, এড. আবুল কালাম আজাদ, এড. আবুল হাসান মিন্টু, এড. রাইসুল ইসলাম, ময়মনসিংহ জেলার গণসংহতি আন্দোলনের নেতা এডভোকেট অমিত হাসান দীপু প্রমুখ।
এডঃ নূরুল হক বলেন,বেগম খালেদা জিয়া কী অপরাধ করেছেন?সাবেক তিনবারের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী। তিনি এই দেশের মাটি ও মানুষের জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। এদেশে বহুদলীয় গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। আজকে তাকে যেন তেন কারণে গ্রেফতার করে রেখেছেন। সমস্ত আদালত গুলোতে আপনারা প্রভাব বিস্তার করে খালেদা জিয়াকে জেল খানায় রেখেছেন। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেয়ার আদেশ দিন এবং এদেশের গণতন্ত্রকামী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন।তিনি আরও বলেন, দেশে মানুষ খালেদা জিয়ার মুক্তি চায় এবং বিদেশে সঠিক চিকিৎসার দারি করছি।
আমরা অনুরোধ করব অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন, দেশকে বাঁচান, জাতিকে বাঁচান, গণতন্ত্রকে বাঁচান।

