Durnitibarta.com
ঢাকাসোমবার , ৬ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

অবরোধের ২য় দিনেও ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের অবস্থান কর্মসুচি

প্রতিবেদক
Mym Office
নভেম্বর ৬, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম আল আমিন।। বিএনপি জামাতের  ডাকা অবরোধের ২য় দিনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধ হরতাল, অবরোধ, অগ্নি সংযোগ, খুন ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও  অবস্থান কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় ৭১ চত্ত্বরে এসে অবস্থান নেয়।

এসময় উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মঞ্জুর মোর্শেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, বজলুর রহমান, সদস্য আবুল মুনসুর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঞা সুমন, দপ্তর সম্পাদক নাইমুর রহমান হিমেল, ঈশ্বরগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি সাইদুল গণী ভুইয়া রুমন প্রমুখ।

উক্ত বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচিতে অংশগ্রহণ করেন, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ ।