Durnitibarta.com
ঢাকারবিবার , ১০ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গরিব ও এতিম ছাত্রদের মাঝে ঈশ্বরগঞ্জ পরিবারের শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
Mym Office
ডিসেম্বর ১০, ২০২৩ ৩:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম আল আমিন: ঈশ্বরগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন মাদ্রাসায় হতদরিদ্র ও এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ শুরু করেছে ফেসবুক গ্রুপ “ঈশ্বরগঞ্জ পরিবার”। শনিবার ৯ ডিসেম্বর উপজেলার পৌর এলাকার জয়পুর গ্রামের আশরাফুল উলুম কওমী মাদ্রাসার গরিব ও এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ পরিবার গ্রুপের এডিমন রাজিব আল-আমিন, পারভেজ ভূঁইয়া, স্বেচ্ছাসেবক ফারুক, শফিক হাসান, সোহাগ প্রমুখ।

গ্রুপ এডিমন রাজিব আল-আমিন জানান, ঈশ্বরগঞ্জ পরিবার এর দাতা সদস্য, প্রবাসী ভাই এবং এডমিন মডারেটর ও স্বেচ্ছাসেবকদের ফান্ডিং এর মাধ্যমে আমরা এ শীতবস্ত্র উপহার বিতরণ করছি। আজ আমরা আশরাফুল উলুম কওমী মাদ্রাসার ১৫ জন গরিব ও এতিম ছাত্রদের মাঝে বিতরণ করেছি। ইউনিয়ন ভিত্তিক অন্তত ১২টি মাদ্রাসায় হতদরিদ্র ও এতিমদের মাঝে ২০০ পিস উন্নত মানের শীতবস্ত্র বিতরন করার ইচ্ছে রয়েছে আমাদের। তবে ডোনেশনের পরিমান বাড়লে আরো বেশি দিতে পারবো বলে আশাবাদী।

উল্লেখ্য, “উদ্যমে শক্তি শ্রমে কল্যাণ” শ্লোগানকে সামনে রেখে গঠিত সামাজিক যোগাযোগ ফেসবুক গ্রুপ ঈশ্বরগঞ্জ পরিবার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন সময় আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকে সংগঠনটি।