বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন।
ক্রীড়া প্রতিযোগিতায় বালক-বালিকাদের ১০০ মিটার, ১৫০ মিটার দৌড়, শারীরিক কসরতসহ বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক পর্বে ছিল কবিতা আবৃত্তি, চিত্রাংকন, তর্ক-বিতর্ক, লোকগীতি, লোকনৃত্য, একক অভিনয় অংশগ্রহণ করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাব্বির আহমেদ আকুঞ্জি, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কমান্ডার, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসন পলি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, বজলুর রহমান, সদস্য আবুল মুনসুর আহমেদ, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমন, ইউনিয়ন চেয়ারম্যানসহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com