Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ১৪ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

একদিনে ২বার গ্রেফতার মাদক ব্যবসায়ী মতিলাল

প্রতিবেদক
Mym Office
মার্চ ১৪, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মাদক ব্যবসায়ী মতিলালকে একদিনে ২বার গ্রেফতার করেছে পুলিশ। মাদক সেবনের অভিযোগে বুধবার সকালে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলেও বিকেলে বেরিয়ে এসে আবারো মদ খেয়ে মাতলামি করায় রাতে পুনরায় গ্রেফতার করা হয়।

জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা এলাকার রামপ্রসাদ গৌড়ের ছেলে মতিলাল গৌড় বুধবার সকালে মদ খেয়ে মাতলামি করার অভিযোগে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে ৩৪ ধারায় আদালতে প্রেরণ করলে বিকেলে বেরিয়ে আসে। পরে সেদিনেই সন্ধ্যার পর আবারো মদ খেয়ে পৌর শহরের পাটবাজারে মাতলামি করতে থাকে। পরে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে আবারো তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। পরদিন বৃহস্পতিবার মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।

মামলার এজাহার সুত্রে জানা যায়, বুধবার রাতে মদ খেয়ে পৌর শহরের পাটবাজার এলাকায় লাল মিয়ার চায়ের দোকানের পাশে মাতলামি করতে থাকে। পরে স্থানিয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মতিলালকে মাতাল অবস্থায় গ্রেফতার করে।

স্থানীয় সুত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা এলাকার রামপ্রসাদ গৌড়ের ছেলে মতিলাল গৌড়সহ বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। এছাড়াও প্রায় সময়েই মদ খেয়ে মাতাল হয়ে এলাকার জনসাধারনদের অকথ্য ভাষায় গালমন্দ করে থাকে মতিলাল। মাদক ব্যবসা বন্ধের লক্ষ্যে স্থানীয় অর্ধশত বাসিন্দারা ঈশ্বরগঞ্জ থানা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের আগে ও পরে বেশ কয়েকবার তাকে গ্রেফতার করা হয়। তার নামে রয়েছে একাধীক মাদক মামলা।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান জানান, আসামী মতিলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ২৫ ধারায় মামলা রুজু করে আদালতে সোর্পদ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধীক মাদক মামলা রয়েছে।