Durnitibarta.com
ঢাকাসোমবার , ২৯ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মদনে কমিউনিটি ক্লিনিক ২৪তম প্রতিষ্ঠা দিবস পালিত

প্রতিবেদক
Mym Office
এপ্রিল ২৯, ২০২৪ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা মদনে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। ২৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার (২৯এপ্রিল) সকাল ১০ঘটিকা সময় চানঁগাও ইউনিয়নের রত্নপুর কমিউনিটি ক্লিনিকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল হুদা খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক গোলাম হোসেন সিএইচ সিপি মোছাঃ তাহমিনা খানম,এইচ,এ মোঃ জহির রায়হান,এইচ এ আবু নাসের সিদ্দিক ও গণমাধ্যম কর্মীগণ। কমিউনিটি ক্লিনিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন দেশের তৃণমূল পর্যায় প্রবর্তন করেন। এই স্বপ্নে ২০০০সালে ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে টুঙ্গীপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন।

এর মধ্য দিয়ে দেশে কমিউনিটি ক্লিনিকের যাত্রা শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ডাঃ মোঃ নূরুল হুদা খান বলেন,আজ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমেই দেশের প্রান্তিক ও অন্যান্য মানুষের সেবার দোরগোড়ায় পৌঁছে গেছেন। যার ফলে সরাসরি উপকৃত হচ্ছে দেশের গ্রামঞ্জলের জনগণের বিশাল একটি অংশ। যেমন-কমিউনিটি স্বাস্থ্যকর্মীরা জন্ম ও মৃত্যুর নিবন্ধন,টিকা,স্বাস্থ্য সেবা,শিক্ষা এবং পরামর্শ পরিসেবাসহ গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন।