স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরীর আটটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসিকে বদলি করা হয়েছে। থানাগুলো হলো - ধানমণ্ডি, মোহাম্মদপুর, কাফরুল, দক্ষিণখান, খিলক্ষেত, দারুস সালাম, তুরাগ এবং কামরাঙ্গীরচর। খবর; বিবিসি বাংলা
এমন এক সময় এসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা হলো, যখন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার ওইসব এলাকায় বেশ সংঘাত-সহিংসতা হতে দেখা গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই ঢাকার এই ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা হয়েছে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com