প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৭:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৪, ৪:১২ অপরাহ্ণ
ঈশ্বরগঞ্জ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যানজট নিরসনের লক্ষ্যে পৌর বাজারে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধ দোকানপাঠ উচ্ছেদ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ঈশ্বরগঞ্জ পৌর প্রশাসক এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় সড়কের পাশে বসা প্রায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেন।
ভ্রাম্যামণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন বলেন, গত ১০ আক্টোবর নিজ দ্বায়িত্বে অবৈধ দোকানপাঠ সরিয়ে নেয়ার জন্য পৌর কর্তৃপক্ষ মাইকিং করার পরও দোকানিরা দোকানপাঠ সরিয়ে না নেয়ায় জেলা প্রশাসকের নির্দেশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com
স্বত্ব © ২০২২, দুর্নীতি বার্তা