তৌকির আহাম্মেদ হাসু,জামালপুর থেকে :
সারাদেশে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ চলছে।সরকার ঘোষিত এই ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন,মজুদ, বাজারজাতকরণ, ক্রয়- বিক্রয় ও বিনিময় সম্পুর্ন নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর, সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে বলে সরকার প্রজ্ঞাপন জারি করেছেন।মা ইলিশ আহরণ থেকে বিরত জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ চলছে সারা বাংলাদেশেই।তারই ধারাবাহিকতায় জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা ইউনিয়ন পরিষদে গতকাল বৃহস্পতিবার সকালে ৮৬টি জেলে পরিবারকে ২৫ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ,ট্যাগ অফিসার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান,ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ,ইউপি সচিব সাজেদুল ইসলাম,ইউপি সদস্য ফরহাদ হোসেন,বেলাল খান,মজিদ মিয়া,আজাফফর হোসেন রাজা,আছিয়া বেগম,হেপি বেগম প্রমুখ।

