Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় গৌরীপুরে আনন্দ মিছিল

প্রতিবেদক
Editor
অক্টোবর ২৫, ২০২৪ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর(ময়মনসিংহ)প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পৌর যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর/২৪) আনন্দ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. তাজিজুল ইসলাম রাঙা, যুবদল নেতা মোস্তফা কামাল, জসীম উদ্দিন, হাবিবুল ইসলাম, বুরহান উদ্দিন, রুবেল মিয়া, আজিজুল হক সাগর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তাওহিদুল ইসলাম সরকার, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম, ছাত্রদল নেতা খায়রুল ইসলাম, মশিউর রহমান রবিন, মো. নয়ন মিয়া, ইমরান হোসাইন, রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, ছাত্রনেতা খাইরুল ইসলাম প্রমুখ।