
রোববার (২৭ অক্টোবর) বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকক থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট রোববার বিকেল পৌনে ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা উড়োজাহাজটি অবতরণের স্থান বে-২০ এলাকায় অবস্থান নেন।
অবতরণের পর সব যাত্রী নেমে গেলে বিমানটিতে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে ১৪-এ এবং ১৫-এ আসনের নিচে রাখা লাইফ জ্যাকেটের ওপরে ছাই ও কালো রংয়ের টেপ দিয়ে মোড়ানো দুটি বান্ডেল পাওয়া যায়।
