তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে ভুক্তভোগী মোবাইল মালিককে বুঝিয়ে দিয়েছে পুলিশ। প্রকৃত মালিকগণ হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি ও ধন্যবাদ জানিয়েছেন সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ চাঁদ মিয়াকে।
রোববার বিকেলে থানা প্রাঙ্গণে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ চাঁদ মিয়া উদ্বারকৃত মোবাইল ফোন নিজ নিজ মালিকের কাছে হস্তান্তর করেন।এ সময় এ এস আই মোস্তাক আহমেদ,এস আই ফখরুল আহমেদ সহ উদ্ধার করা মোবাইল মালিক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ চাঁদ মিয়া বলেন,জেলা পুলিশ সুপার ও সদর সার্কেলের দিকনির্দেশনায় সরিষাবাড়ী থানার অফিসারগণ তথ্য প্রযুক্তির মাধ্যমে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে।

