Durnitibarta.com
ঢাকাসোমবার , ৪ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে সরিষাবীজ বিতরণ কর্মসূচী উদ্বোধন

প্রতিবেদক
Editor
নভেম্বর ৪, ২০২৪ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি :

ময়মনসিংহের হালুয়াঘাটে চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ২ হাজার ৮৫৫ জনপ্রান্তিক কৃষকদের মাঝে শীত কালিন রবিশষ্য বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।
রোববার বিকেলে উপজেলা সভা কক্ষে এসব বিতরণ করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃএরশাদুল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান।
উপজেলা কৃষিকার্যালয় সূত্রে জানা গেছে,বরি মৌসুমেউপজেলার ১২ টিইউনিয়ন ও ১ টি পৌরসভায় ২৮৫৫ জন কৃষকদের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূলে ২৫১০ জন কৃষককে সরিষাবীজ, ১৮০ জন কৃষককে গম বীজ, ৩০ জন কৃষককে ভূট্টা, এবং ২০ জন কৃষককে মুগডাল ও চিনাবাদাম, ১৫ জন কৃষককে সূর্যমুখিএবং ১০ জন কৃষককে শীতকালিন পেয়াজসহ সর্বমোট ২৮৫৫ জন কৃষককে এই কর্মসূচীর আওতায় বীজ প্রদান করা হবে। এসময় প্রতি কৃষককে ১০ কেজি করে ডিএপি ও এমপিও সার বিনামূলে প্রদান করা হবে।
বীজ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশান (ভূমি) জান্নাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেস চন্দ্র পন্ডিত, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ আরিফুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান মিলন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আ. ন. ম মাহবুবুল হক অপুসহ প্রমুখ। এসময় সরিষাবীজ ও সার বিতরণ এর পাশাপাশি খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়।