নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীর গলা কেটে হত্যা অভিযোগ পাওয়া গেছে স্ত্রীর বিরুদ্ধে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী স্বামী মঈনুদ্দিন নামের সিঙ্গাপুর প্রবাসী। তিনি ভোটহাট গ্রামের নুর ইসলামের ছেলে।
৭ বছর পর সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া৭ বছর পর সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে পাথরডুবী ইউনিয়নের তালুক মশালডাঙা গ্রামের উমর আলীর মেয়ে সোমা খাতুনের (২০) সাথে মঈনুদ্দিনের (৩০) বিয়ে হয়। বিয়ের ১ বছর পর সিঙ্গাপুর চলে যায় মঈনুদ্দিন। স্বামীর অনুপস্থিতিতে পরকীয়ায় জড়ায় সোমা। পরিবারের লোকজন বিভিন্নভাবে বুঝিয়েও সোমাকে পরকীয়া থেকে ফেরাতে পারেনি। পরে গত ৪ ডিসেম্বর দেশে ফিরে আসেন মঈনুদ্দিন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়।
জয়দেবপুর-ঢাকা রুটে নতুন কমিউটার ট্রেনের সময়সূচিজয়দেবপুর-ঢাকা রুটে নতুন কমিউটার ট্রেনের সময়সূচি
শনিবার রাতে দুজন মিলে সোমার বড় বোনের বাড়িতে (বাগভান্ডার গ্রামে) দাওয়াত খেতে যায়। বোনের বাড়িতে গিয়েও স্বামীর সাথে ঝগড়া হয় সোমার। ঝগড়ার এক পর্যায় দুজনের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায় নতুন ব্লেড দিয়ে স্বামীর গলা কেটে দেয় সোমা। পরে পরিবারের লোকজন মঈনুদ্দিনক উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

