গৌরীপুর(ময়মনসিংহ)প্রতিনিধি :
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ফেব্রয়ারী/২৫)সকালে এ মেলার উদ্বোধন করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাও প্রশাসক এম সাজ্জাদুল হাসান। উদ্বোধন শেষে তিনি অতিথিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।এসময় তাঁর সাথে ছিলেন- গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান,গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, বিএনপি নেতা ফারুক আহাম্মেদ (ভিপি ফারুক) ও ছাত্র প্রতিনিধিবৃন্দ। মেলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

