Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ৩ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সবুজবাগ থানা ছাত্রদল নেতা ইউনুস আলী হৃদয়ের ঈদ শুভেচ্ছা বার্তা

প্রতিবেদক
Dhaka Office
জুন ৩, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ সবুজবাগ থানা এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সবুজবাগ থানা ছাত্রদলের নেতা মো: ইউনুস আলী হৃদয়।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা আমাদের ত্যাগ, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই মহামানবিক চেতনায় উজ্জীবিত হয়ে সমাজে শান্তি ও সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় হোক—এই কামনা করি। সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।”

শুধু ধর্মীয় উৎসব হিসেবে নয়, ঈদকে মানবিক ও সামাজিক পুনর্মিলনের একটি বড় উপলক্ষ হিসেবে দেখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “দেশ ও জাতির কল্যাণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পবিত্র ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে—এই হোক আমাদের অঙ্গীকার।”

সবশেষে মো: ইউনুস আলী হৃদয় সকলের সুস্থতা, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং ঈদের সময় অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।