Durnitibarta.com
ঢাকাসোমবার , ৯ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিএনসিসি এক্স ক্যাডেট ক্লাবের উদ্যোগে গৌরীপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে

প্রতিবেদক
Editor
জুন ৯, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর(উপজেলা)প্রতিনিধি :

ঈদুল আযহা-পরবর্তী আনন্দঘন পরিবেশে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) গৌরীপুর সরকারি কলেজ কন্টিনজেন্ট শাখার এক্স ক্যাডেট ক্লাবের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ জুন/২৫)বিকেল ৪টায় গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে এক্স ক্যাডেট ও বর্তমান ক্যাডেটদের অংশগ্রহণে এই প্রীতি ম্যাচটি আয়োজন করা হয়। খেলাটি উদ্বোধনের আগে এক্স ক্যাডেট ক্লাবের সৌজন্যে সকল এক্স ক্যাডেট ও বর্তমান ক্যাডেটদেরকে বিএনসিসির নিজস্ব মনোগ্রামযুক্ত জার্সি উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্স ক্যাডেট আন্ডার অফিসার (সি.ইউ.ও) এডভোকেট আল ইমরান মুক্তা এবং সঞ্চালনা করেন এক্স ক্যাডেট সার্জেন্ট এমদাদুল হক আকন্দ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর সরকারি কলেজ কন্টিনজেন্ট শাখার এক্স ক্যাডেট আন্ডার অফিসার (সি.ইউ.ও) ও পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এক্স ক্যাডেট সার্জেন্ট ও কোম্পানি সার্জেন্ট মেজর (সি.এস.এম) ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মতিউর রহমান খান, এক্স ক্যাডেট সার্জেন্ট মোঃ আলিম উদ্দিন, এক্স ক্যাডেট সার্জন্ট মোঃ গোলাম মোস্তফা, এক্স ক্যাডেট আন্ডার অফিসার মোঃ গোলাম আলিমেল হাকিম মুন্সি, প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন এক্স ক্যাডেট লেন্স কর্পোরাল মোঃ মুরাদ হোসেন, এক্স ক্যাডেট সার্জেন্ট মোঃ শাহ আলম, এক্স ক্যাডেট সার্জেন্ট মোঃ আল মামুন, সহ আরও অনেকেই।
খেলাটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হিসেবে শেষ হয়। আয়োজকরা জানিয়েছেন, এই অসমাপ্ত ম্যাচটি আগামী ঈদুল আযহা’র পরদিন পুনরায় আয়োজন করা হবে।
খেলা শেষে গৌরীপুর সরকারি কলেজ কন্টিনজেন্ট শাখার প্রতিষ্ঠাকালীন ক্যাডেট সার্জেন্ট ও এক্স ক্যাডেট ক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক আমার দেশ পত্রিকার গৌরীপুর প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন দুই দলের খেলোয়াড়, এক্স ক্যাডেট, বর্তমান ক্যাডেট ও উপস্থিত দর্শকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এই আয়োজন শুধু একটি খেলার আয়োজন ছিল না, বরং এটি প্রজন্ম থেকে প্রজন্মে বিএনসিসি পরিবারের বন্ধন সুদৃঢ় করার এক অনন্য প্রয়াস হিসেবে প্রশংসিত হয়েছে।