Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে বিএমএসএফ’র ১৩তম বর্ষপূর্তি বর্ষ উদযাপন

প্রতিবেদক
Editor
জুলাই ১৭, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর উপজেলা প্রতিনিধি :

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ১৩তম বর্ষপূর্তি বর্ষ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে বিএমএসএফের উদ্যোগে মঙ্গলবার (১৫ জুলাই/২৫) আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মো. রইছ উদ্দিন (যুগান্তর)।সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক হলি সিয়াম শ্রাবণ (দ্য মর্নিং গেøারী)।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমএসএফ ট্রাষ্ট্রি বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি সভাপতি আহমেদ আবু
জাফর। তিনি বলেন,প্রতিদিন সাংবাদিকদের ওপর হামলা-মামলা, নির্যাতন-নিপীড়ন চলছে। যখন আমরা জন্মদিন পালন করছি, ঠিক সেই সময়ে লোহাগাড়ার যুগান্তরের প্রতিনিধি নাজিম উদ্দিন রানাকে গ্রেফতার করে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ।এভাবে আর কতো সাংবাদিককে কারাভোগ করতে হবে।আমরা চাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হোক। সাংবাদিক সুরক্ষা আইনসহ অবিলম্বে ১৪দফা বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
বক্তব্য রাখেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, সংগঠনের সহসভাপতি মো.আব্দুল কাদির (বিডি ২৪ লাইভ),
প্রাবন্ধিক সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর), সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (এসটি বাংলা টিভি),গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের সভাপতি হুমায়ুন কবীর সুমন,বিএমএসএফের কার্য্যনির্বাহী সদস্য মোখলেছুর রহমান(সংগ্রাম), সুপক রঞ্জন উকিল (ভোরের দর্পণ), শ্যামল ঘোষ (আজকের সংবাদ), শামীম আনোয়ার (ফুলতারা),হৃদয় হাসান প্রমুখ।