Durnitibarta.com
ঢাকাসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় মাছধরা ট্রলার ডুবিয়ে দিল জলদস্যু, ২৪ ঘণ্টা পর ১৮ জেলে উদ্ধার

প্রতিবেদক
Dhaka Office
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী জেলার হাতিয়ার বঙ্গোপসাগরে ডাকাতের তাড়া খেয়ে পালানোর চেষ্ঠা করায় ডুবিয়ে দেওয়া হয় একটি মাছধরা ট্রলার। ২৪ ঘন্টা পর অন্য ট্রলারের সহযোগিতায় উদ্ধার হয় এমভি আবুল কালাম নামে ট্রলারটির ১৮ জেলেকে।

সোমবার বিকেলে উপজেলার চরঈশ্বর বাংলাবাজার ঘাটে উদ্ধার হওয়া জেলেদের নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া জেলেরা সবাই উপজেলার জাহাজমারা এলাকার আমতলী গ্রামের বাসিন্দা।

এর আগে গতকাল শনিবার বিকলে হাতিয়ার  নিঝুমদ্বীপের দক্ষিনে বঙ্গোপসাগরে এ হামলার ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া জেলেরা জানায়, শুক্রবার সকালে বঙ্গোপসাগরে যায় এভি আবুল কালাম নামে মাছ ধরার ট্রলারটি। হঠাৎ করে তাদেরকে ধাওয়া করে জলদস্যুরা। নিজেদের সম্পদ রক্ষায় ছুটতে থাকে জেলেদের ট্রলারটি। অনেক সময় চলতে থাকে পালানোর চেষ্ঠা। এক পর্যায়ে জলদস্যুরা পিছন থেকে দ্রুত গতিতে এসে জেলেদের ট্রলারটিকে ধাক্কা দেয়। মহুর্তে ট্রলারটি উল্টে গিয়ে সাগরে অনেকাংশ ডুবে যায়। পরে জলদস্যুরা চলে গেলে জেলেরা ডুবে যাওয়া ট্রলারের অংশ বিশেষ ধরে ভাসতে থাকে।

ট্রলারের মালিক কালু মাঝি জানান, জলদস্যুরা ট্রলারটি ডুবিয়ে দেওয়ার পর সামান্য অংশ ভাসতে থাকে। তারা সেটি ধরে ২৪ ঘন্টা ভেসে ছিলো। আজ অন্য উপজেলার ২টি মাছধরা  ট্রলার তাদের পাশ দিয়ে আসার পথে দেখে তাদেরকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। তিনি আরো জানান এই ট্রলারের মালিক তিনি নিজে। নিজের চোখের সামনে কোটি টাকার সম্পদ সাগরে ফেলে চলে আসতে হয়েছে তাকে।

এ বিষয়ে হাতিয়া নৌপুলিশের ইনচার্জ আশিকুর রহমান বলেন, ঘটনাটি আমি শুনেছি। নিঝুমদ্বীপ থেকে ঘটনাস্থল অনেক দূরে হওয়ায় আমাদের কিছুই করার ছিলোনা। এছাড়াও আমাদের তেমন কোন ভারি যানবাহন নেই। এজন্য আমরা চাইলেও গভীর সমূদ্রে গিয়ে কোন অভিযান করতে পারিনা।