বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনার মধ্যে কর্মসূচি দেওয়ার অর্থ অহেতুক চাপ সৃষ্টি করা, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। সমস্যার সমাধান রাজপথে নয়, আলোচনার মাধ্যমেই সম্ভব।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বিএনপি কোনো ইস্যুতেই আন্দোলনে যায়নি। আলোচনার পথেই সমাধান সম্ভব। তিনি আরও বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়।
এসময় তিনি জানান, জাতিসংঘের আসন্ন অধিবেশনে যোগ দেবেন। তবে এজেন্ডা নিয়ে এখনো আলোচনা হয়নি; সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

