
লক্ষ্মীপুরে ওষুধের দোকানে মদ বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে সদর থানা রোড এলাকার জয় ফার্মা ও এর পেছনের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—ফার্মেসির মালিক কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা এবং কর্মচারী শ্রী ধাম বাছার। এ সময় ২৩ লিটার মদ জব্দ করা হয়।
জানা গেছে, কিশোর কুমার সাহা লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী ও পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা। শ্রী ধাম বাছার চাঁদপুরের হাইমচর এলাকার মৃত অনিল চন্দ্র বাছারের ছেলে।
সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোর কুমার সাহা দীর্ঘদিন ধরে ওষুধের দোকানকে আড়াল করে অবৈধভাবে মদ বিক্রি করে আসছিলেন। অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে থানায় হস্তান্তর করা হবে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com