Durnitibarta.com
ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হালুগাইট্ট্যে মুড়ির টিন গানে মাতলেন বাংলাদেশ ও মার্কিন সেনারা

প্রতিবেদক
Dhaka Office
সেপ্টেম্বর ২০, ২০২৫ ২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের বিমানসেনারা চট্টগ্রামের জহুরুল হক বিমানঘাঁটিতে অনুষ্ঠিত সাত দিনব্যাপী যৌথ মহড়া “অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩” চলাকালীন একটি আনন্দঘন মুহূর্তে একসঙ্গে গান গেয়ে মাতোয়ারা হয়ে উঠলেন।

ভিডিওতে দেখা যায়, বাংলাদেশি ও মার্কিন সেনারা গিটার হাতে দাঁড়িয়ে চট্টগ্রামের আঞ্চলিক গান “হালুগাইট্ট্যে মুড়ির টিন” সুর মিলিয়ে উপভোগ করছেন। যদিও মার্কিন সেনারা চট্টগ্রামের ভাষা বুঝতে পারছিলেন না, তবুও তাল মিলিয়ে গানটি উপভোগ করেন।

জানা গেছে, মহড়ার অংশ হিসেবে উড্ডয়ন প্রশিক্ষণ, কমব্যাট ট্র্যাকিং, সারভাইভাল এক্সারসাইজ এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছে বাংলাদেশি সি-১৩০জে পরিবহন বিমান, এমআই-১৭ হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রের দুইটি সি-১৩০জে বিমান। মোট অংশগ্রহণকারী সেনাসদস্য সংখ্যা: বাংলাদেশি ১৫০ এবং মার্কিনি ৯২।

যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, এই মহড়ার মূল উদ্দেশ্য হলো মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা, চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা ও প্রকৌশল সহায়তায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধি করা।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই মুহূর্তে দুই দেশের সেনাদের বন্ধুত্ব এবং সাংস্কৃতিক বিনিময়ের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ধরা হচ্ছে।