Durnitibarta.com
ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের ৮ দফা সুপারিশ

প্রতিবেদক
Dhaka Office
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রকাশিত ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্টে বাংলাদেশের আর্থিক খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ৮টি সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার পূর্ববর্তী সরকারের বাজেট কাঠামো বহাল রাখলেও কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। তবে বছরের শেষ হিসাব সময়মতো প্রকাশ হয়নি, নির্বাহী বিভাগের ব্যয় আলাদা দেখানো হয়নি এবং নিরীক্ষা সংস্থার স্বাধীনতা নিয়েও প্রশ্ন রয়েছে।

যুক্তরাষ্ট্রের ৮ সুপারিশ হলো—

  1. বছরের শেষ হিসাব দ্রুত প্রকাশ।

  2. বাজেট নথি আন্তর্জাতিক মানে প্রণয়ন।

  3. নির্বাহী বিভাগের ব্যয় আলাদা উপস্থাপন।

  4. রাজস্ব আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র প্রদর্শন।

  5. সর্বোচ্চ নিরীক্ষা কর্তৃপক্ষের স্বাধীনতা নিশ্চিত।

  6. সময়মতো পূর্ণাঙ্গ নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ।

  7. সরকারি ক্রয়ের বিস্তারিত তথ্য উন্মুক্ত করা।

  8. প্রাকৃতিক সম্পদ আহরণের চুক্তি প্রকাশ।