Durnitibarta.com
ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

প্রতিবেদক
Dhaka Office
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে অস্থিতিশীল করতে মিথ্যা অপপ্রচার ও নানা ষড়যন্ত্র চলছে। শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, বিএনপি লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে, ষড়যন্ত্রে দল ভাঙেনি বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়েছে। বিএনপিকে ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করে তিনি দাবি করেন, দলকে ধ্বংস করার চেষ্টা হলেও তা সফল হয়নি।

সম্মেলনকে তিনি ১৫ বছর পর নেতাকর্মীদের ত্যাগের ফল হিসেবে বর্ণনা করেন এবং কর্মীদের উদ্দেশে সতর্ক করে বলেন, “যে নেতার নামে স্লোগান হবে, সেই নেতা মাইনাস হবেন।”