তপু রায়হান রাব্বি,ফুলপুর(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে ময়মনসিংহ-২(ফুলপুর-তারাকান্দা) আসনে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমার নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা কর্মকর্তা ও সদস্যদের নিয়ে যৌথ অভিযান অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল ফুলপুর) রাকিবুর রহমান, আর্মির অস্থায়ী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাইফুল ইসলাম, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ওমর ফারুক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে। তারি ধারাবাহিকতাই ফুলপুরেও যৌথবাহিনীর একটি টিম নিয়ে রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত একযোগে অপরাধ নির্মূলে অভিযান শুরু করেন। এ অভিযানটি পৌরসভা, রুপসি, বালিয়া এবং বওলা ইউনিয়নের বিভিন্ন জায়গায় এবং বাজারে এ টহল বা মহড়া দেয়া হয়। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর। নির্বাচন কমিশনারের দিক নির্দেশনায় আমরা অত্র আসনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিব ইনশাআল্লাহ। এ নির্বাচন আগামী প্রজন্ম সারা জীবন মনে রাখবে।

