নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের গৌরীপুরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান রতনের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি/২৬) রাতে গৌরীপুর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নেক্সাস রেস্টুরেন্টে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবার আনিছ ও যুগ্ম আহ্বায়ক শাহ্জাহান কবির হিরা। বক্তারা মেহেদী হাসান রতনের ওপর হামলার নিন্দা জানান এবং তার আশু সুস্থতা কামনা করেন। পাশাপাশি তারা সকলকে ঐক্যবদ্ধ থেকে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহমেদ, নিজাম উদ্দিন সরকার, আফরোজা আক্তার সোমা, জয়নাল আবেদীন খোকন, গোলাম মোস্তফা, মো. শওকত, মো. লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মেহেদী হাসান রতনের সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুর রাশিদ। দোয়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

