জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের নির্বাচতি সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিনি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) কোনো শপথই নেবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিনি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আইন অনুযায়ী বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় কোনো শপথই নিবে না ১১ দলীয় জোট।’ আরেকটি পোস্টে তিনি লেখেন, গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হলো নতুন সংসদের যাত্রা।
মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে হয় নবনির্বাচিত বিএনপির এমপিদের শপথগ্রহণ অনুষ্ঠান। নতুন এমপিদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এরপর সবাই শপথপত্রে নিজেদের আসনের নাম লিখে সই করেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব কানিজ মওলা।
এই শপথ গ্রহণের আগেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ নেবে না বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সংসদ ভবনে এ কথা জানান তিনি।

