Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধ বন্ধ ও ইরানি হামলা প্রতিহতে সহায়তা চাইছে ‍কাতার-আমিরাত

প্রতিবেদক
Dhaka Office
মার্চ ৩, ২০২৬ ৩:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

দ্রুত সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে অন্যান্য দেশের সহায়তা চাইছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ব্লমবার্গ আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এছাড়া নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শেষ হয়ে যাওয়া নিয়েও উদ্বিগ্ন দুই দেশ।

উপসাগরীয় অঞ্চলের এ দুই ধনী দেশ যুক্তরাষ্ট্রের কাছের মিত্র। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালানোর পর আমিরাত ও কাতারের বিভিন্ন ঘাঁটি, সামরিক অবকাঠামো, জ্বালানি অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান।

ব্লুমবার্গ বলেছে, কাতার ও আমিরাত মিত্র দেশগুলোকে জানিয়েছে, এই যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম বহুলাংশে বৃদ্ধি করতে পারে।

কাতারের এক কর্মকর্তা বলেছেন, জ্বালানি পরিবহণের (সামুদ্রিক) পথ যদি এ সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত বাধাগ্রস্ত হয়। তাহলে তরলীকৃত প্রাকৃতি গ্যাসের দাম আজকের (সোমবার) তুলনায় আরও অনেক বেড়ে যাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাত এখন মিডিয়াম রেঞ্জের প্রতিরক্ষা ব্যবস্থা সাহায্য হিসেবে চাইছে।

অপরদিকে কাতার জানিয়েছে, আগামী চারদিনের মধ্যে তাদের মার্কিন প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে আসতে পারে। এখন কাতারের ড্রোন প্রতিহত করার জন্য অন্য দেশের কাছে সহায়তা চাইছে তারা।