Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

‘মিস টার্গেটে’ খুলনায় এবার রিকশাচালক গুলিবিদ্ধ

প্রতিবেদক
Dhaka Office
মার্চ ৫, ২০২৬ ২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে হাবিবুর রহমান নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরের রহমতিয়া মসজিদের পাশে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলিতে ওই রিকশাচালক বিদ্ধ হন।

আহত হাবিবুর রহমান সাতক্ষীরার আশাশুনি এলাকার নূর মোহাম্মদের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, রাতে রহমতিয়া জামে মসজিদের কাছে পুলিশের একটি দল অবস্থান করছিল। পুলিশ সেখান থেকে সরে যাওয়ার কিছু সময় পরই সন্ত্রাসীরা অন্য একজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় রিকশাচালক হাবিবুর সামনে পড়ে গেলে একটি গুলি তাঁর পিঠের ডান পাশে লাগে।

গুলির শব্দ শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।