Durnitibarta.com
ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

দায়িত্বরত পুলিশের এএসআই থেকে সরকারি পিস্তল ছিনতাই

প্রতিবেদক
Dhaka Office
মার্চ ৯, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ শহরে ছিনতাইয়ের শিকার হয়েছেন দায়িত্বরত পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। এসময় ছিনতাইকারীরা তার সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে গেছে। সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে বিবি রোডের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। পথে তিনজন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে এবং সঙ্গে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিতাইগঞ্জের এই এলাকাটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন ও দুটি সরকারি হাসপাতাল থাকলেও এটি ছিনতাইপ্রবণ এলাকা। প্রায়ই সাধারণ পথচারীরা এখানে ছিনতাইয়ের শিকার হন।

যাত্রী ভেবে পুলিশের টহল গাড়িতে ডাকাতের হানাযাত্রী ভেবে পুলিশের টহল গাড়িতে ডাকাতের হানা

অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার জানান, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।