Durnitibarta.com
ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে ওসির চেয়ারে এমপির বসাকে কেন্দ্র করে ভাইরাল ভিডিও

প্রতিবেদক
Editor
এপ্রিল ৬, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুর থানার ওসির চেয়ারে এমপির বসাকে কেন্দ্র করে ভাইরাল ভিডিও।
জানা যায়, গত ৫ এপ্রিল রোজ রবিবার ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র চেয়ারে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনেরn সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ এমপিএর বসা কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় উঠে।
এ বিষয়ে থানা সূত্রে জানা যায়, ওই দিন ময়মনসিংহ পুলিশ লাইনে মাস্টার প্যারেড থাকায় ভোর ০৭ :১০ ঘটিকায় ফুলপুর থেকে ময়মনসিংহ চলে যান ওসি মোঃ রাশেদুল হাসান রাশেদ। পরবর্তীতে আকর্স্মিক ভাবে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মাধ্যে থানায় উপস্থিত হন এমপি মহোদয়। পরে ওসির রুমে গিয়ে ওসি সাহেবের চেয়ারের পাশে চেয়ার ফাকা থাকা সত্ত্বেও ওসি সাহেবের চেয়ারে গিয়ে বসেন এবং অফিসার ও ফোর্স এর সাথে কিছুক্ষণ মতবিনিময় করে চলে যান।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল হাসান রাশেদ বলেন, তিনি থানায় না থাকা অবস্থায় এমপি মহোদয় থানায় আসেন এবং উক্ত ঘটনা ঘটে। এ বিষয় এ পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ ইয়াসিন সোহেল জানান যে এমপি মহোদয় থানায় আসলে আমরা উনার সাথে ওসি স্যারের রুমে ঢুকি। এম পি সাহেব ওসি স্যার থানায় উপস্থিত না থাকায় ওসি স্যারের চেয়ারের পাশে ফাঁকা চেয়ার থাকা সত্ত্বেও ওসি স্যার এর চেয়ার এ বসে থানার অফিসার ও ফোর্সের সাথে মত বিনিময় করে চলে যান।
সাধারণ সচেতন মহল জানান, ওসির চেয়ারের সাথে আলাদা একটি চেয়ার থাকে সেটা এমপি ও বীর মুক্তিযোদ্ধা দের জন্য। তবে তিনি কি কারণে উক্ত চেয়ারে বসেন এটা নিয়েই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড়।