তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
কৃষকদের জন্য বরাদ্দকৃত সার সরকারি নিয়ম লঙ্ঘন করে অবৈধভাবে অন্যত্র পাচারের অপরাধে ময়মনসিংহের ফুলপুরে এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।
প্রশাসন জানায়, উপজেলার ছনধরা ইউনিয়নের কাশিগঞ্জ বাজারে অবৈধভাবে ১০ বস্তা সার পাচারের ঘটনায় সার ডিলার মেসার্স হাজী ট্রেডার্স এর প্রোঃ উম্মে কুলসুমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় সাথে ছিলেন উপজেলা কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসী, পিআইও বেগম শাহিন সহ ফুলপুর থানার পুলিশ প্রশাসন।
ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, উক্ত ঘটনা সততা পাওয়ায় ওই সার ডিলারকে অর্থদণ্ড প্রদান করে সতর্কবার্তা দেওয়া হয়। এছাড়াও যেকোনো অনিয়ম অন্যয়ের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন প্রস্তুত আছে। জনস্বার্থে আপনার সকলেই সহযোগিতা করবেন। জনকল্যাণে ২৪ ঘন্টা মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com