
ইরানের কোনো শক্ত অবস্থান নেই এবং তাদের নেতাদের কেবল আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১০ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “ইরানিরা সম্ভবত বুঝতে পারছে না, হরমুজ প্রণালি অবরুদ্ধ করে সাময়িকভাবে বিশ্বকে জিম্মি করা ছাড়া তাদের কোনো শক্ত অবস্থান নেই। তারা (ইরানি নেতারা) শুধুমাত্র আলোচনার জন্যই বেঁচে আছে।”
এর আগে আরেকটি পোস্টে তিনি ইরানের সমালোচনা করে বলেন, “ইরানিরা ভালো যোদ্ধার চেয়ে মিথ্যা প্রচার ও গণযোগাযোগে বেশি দক্ষ।”
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com