তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী নব দিগন্ত মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এসএসসি পরীক্ষার্থী ২০২৬ বিদায়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী অনুষ্ঠানের সোমবার (১৩ এপ্রিল/২৬) সাংস্কৃতিক অনুষ্ঠান ও সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে গত শনিবার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।
এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের মধ্যে বিদায়ী বক্তব্য রাখেন আজিজুল হক ও সুমাইয়া আক্তার। ফুলপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে ২০২৫ শিক্ষাবর্ষে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি প্রাপ্ত ১২ জন শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ প্রদান করেন এসোসিয়েশনের সভাপতি রুবায়ুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাজেদুল আলম তালুকদার লিপন।
অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মফিদুল ইসলাম - এর সভাপতিত্বে সকাল ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এ সময় সহকারী শিক্ষক আহমেদ নয়ন ও শামীম ফকিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি, সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন, সহ শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com